বাংলার সংবাদঃ
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের জনগনের পাশে থেকে দীর্ঘদিন যাবত কাজ করছেন। বাস্তা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মহি উদ্দিন মহি মাদবর। গরিব অসহায় মানুষের ডাকে কখনো না বলেনি। কোন মানুষ বিপদে পড়লে ঝাপিয়ে পড়েন। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে, কুসুমহাটি ইউনিয়নের জনগণের মনোনীত একজন চেয়াম্যান প্রার্থী হিসেবে তাকে নির্বাচন করতে সকলের সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য যে, চলমান
করোনা মহামারীতে কুসুমহাটি ইউনিয়নের অনেক শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ে। ঘরমুখো গরিব পরিবারগুলি খাদ্যসঙ্কটে পড়েছে। এই পরিস্থিতি দেখে হাত-পা গুটিয়ে বসে থাকতে পারেননি দোহার বাস্তা এলাকার মহি উদ্দিন মহি মাদবর। তিনি ত্রাণ নিয়ে কর্মহীন শ্রমজীবিদের পাশে দাঁড়িয়েছেন।
তার নিজস্ব অর্থায়নে দোহার ও নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল বাস্তা সহ কুসুম হাটি ইউনিয়নের অন্যান্য গ্রামের অসংখ্য পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায় এসময় তিনি প্রায় ৩ হাজার পরিবারে মধ্যে চাউল, ডাল, তেল লবন, আলু পৌঁছে দিয়েছেন। তিনি পেশায় মানবাধিকারকর্মী, নিজেকে গোপন রাখতে পছন্দ করেন। তিনি বলেন কর্মহীন পরিবহন ও কৃষি শ্রমিক. আমাদের সমাজের অংশ। তাদের কষ্ট মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতিতে অসহায় দরিদ্রদের পাশে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে৷ তাদের সাহস জোগাতে হবে।
অন্যদিকে তার এমন উদ্যোগে অনেক অসহায় মানুষের মুখে দেখা গেছে হাসির ছোঁয়া। তাদের দাবি বলছেন, এমন দুর্যোগ সময়ে মহি ভাই পাশে দাঁড়ানোর কারনে কর্মহীনদের অনেকটাই উপকার হয়েছে। এভাবে যদি সবাই সবাই পাশে থাকেন তাহলে কাউকে খাবারের কষ্ট করতে হবে না৷ মহি ভাইয়ের মত এমন প্রার্থী যদি আমাদের এই কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান হয় তাহলে জনগণের ও এলাকার উন্নয়ন হবে। কেননা তিনি একজন পরীক্ষিত কর্মী।

0 coment rios: