শিলাকোঠায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রায়হানের মানবিক খাদ্য বিতরণ
মুঃ মনিরুল ইসলাম দোহার বাংলার সংবাদ :
দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রায়হান বেপারি নিজ অর্থায়নে তার নিজ এলাকা শিলাকোঠা গ্রামে ১২০টি দরিদ্র পরিবারের মাঝে মানবিক খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আজ ২৪শে মে দুপুর ২:০০মি. নিজ বাড়িতে তিনি এ মানবিক উপহারের আয়োজন করেন।
স্বেচ্ছাসেবক লীগের এ নেতা বাংলার সংবাদ কে জানান, চলমান কোরোনা'র ভয়াবহতায় কর্মহীন মানুষের জীবন যাত্রার মান সচলায়তনের জন্য বর্তমান সরকার স্থানীয় বিত্তশালী ব্যক্তিদের অব্যাহত সহযোগিতার অংশ হিসাবে মানবিক এমন কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন রায়হান বেপারির পিতা সাবেক ইউপি সদস্য জনাব রুপাই বেপারি।

0 coment rios: