Thursday, May 14, 2020

রোজায়ও জামাত বন্ধ থাকবে ‘মক্কা-মদিনার দুই মসজিদে’


করোনা’ভা’ই’রাসের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে রোজার সময়ও জামাতে নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববি কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় এ নির্দেশনার কথা জানিয়েছে।

সৌদি আরবের এ দুই মসজিদে রোজায় এশার নামাজ হলেও কোনো জামাত হবে না। সৌদিতে গত ২ মার্চ প্রথম করো’না’ভা’ইরাসের সং’ক্র’মণ ধরা পড়ে। এরপর থেকে দেশটিতে এ পর্যন্ত ১০ হাজার ৪৮৪ জন করো’নায় আ’ক্রা’ন্ত হয়েছেন। মৃ’ত্যু হয়েছে ১০৩ জনের।

করোনা’ভা’ই’রাস ছড়িয়ে পড়ায় সৌদি আরব গত ২৭ ফেব্রুয়ারি থেকে বিদেশিদের ওমরাহ করার অনুমতি দেওয়া বন্ধ করে দেয়। পাশাপাশি ট্যুরিস্ট ভিসা দেওয়াও বন্ধ রাখে।

গত ১৭ মার্চ মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া সৌদি আরবের বাকি সব মসজিদে জামাতে নামাজ আদায় স্থ’গিত করে নির্দেশ জারি করে দেশটির কর্তৃপক্ষ।

পরে এ দুটি মসজিদেও জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়। ২৩ মার্চ সৌদি আরবজুড়ে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করেছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে কারফিউর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।

করোনা মহামারি নিয়ন্ত্রণে না এলে মসজিদে জামাতের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে জানিয়ে রমজান মাসে তারাবির নামাজ ঘরেই পড়ার আহ্বান জানায় সৌদি সরকার।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: