Thursday, May 14, 2020

চিলমারীতে সিডিডি সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হাইজিন কিটস বিতরণ

অদ্য সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইনজিন ডেভেলপমেন্ট(সিডিডি)র পার্টনার সংস্থা “চিলমারী ডিসট্রেস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিডিএফ) বাস্তবায়নে “কোভিড-১৯ রেসপন্স প্রজেক্টে” সিডিডি  এর আওতায় চিলমারী উপজেলার রমনা ও থানাহাট ইউনিয়নে সর্বমোট ১২০জন প্রতিবন্ধী  নারী ও পুরুষদের হাইজিন কিটস (সাবান, মাস্ক, ডিটারজেন্ট পাউডার, লিফলেট ইত্যাদি) সামগ্রী বিতরণ করা হয়।


এর মধ্যে ২৩জন বিভিন্ন ধরনের প্রতিবন্ধী নারী ও পুরুষ হাইজিন কিটস সামগ্রী পায়। উক্ত বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন সিডিডি এফএর নির্বাহী পরিচালক জনাব মোঃ লুৎফর রহমান, চিলমারী উপজেলার কর্মকর্তাবৃন্দ, রমনা ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আজগর আলী সরকার, থানাহাট ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রাজ্জাক মিলন, সিডিডি ফিল্ড কোঅর্ডিনেটর মনিকৃষ্ণ রায়, এমজেএসকেএস প্রজেক্ট ম্যানেজার জনাব মোঃ আব্দুল বাতেন, ও মিনিটরিং অফিসার মোঃ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রকল্পটি এমজেএসকেএস এর কারিগরী সহায়তায় ও অক্সফাম এর অর্থায়নে সিডিডিএফ বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: