Sunday, May 31, 2020

গোপনে কিস্তি আদায় করায় ম্যানেজারসহ ১৫ জন আটক

গোপনে কিস্তি আদায় করায় ম্যানেজারসহ ১৫ জন আটক



বাংলার সংবাদ,  নিজস্ব প্রতিবেদক :
গোপনে কিস্তি আদায়ে ঠাকুরগাঁও শহরে বেসরকারি এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের ম্যানেজারসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করায় তাদের আটক করা হয়েছে বলে জানা যায়। আটকদের মধ্যে রয়েছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ ঠাকুরগাঁও জোন অফিসের ম্যানেজার ওয়াকিল আহম্মেদ (৪০) ও ১৪ জন মাঠকর্মী।

পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়াও দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল না হওয়া পর্যন্ত সকল এনজিওসমূহকে জোরপূর্বক কিস্তি আদায় থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়। সেই নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ ঢালাওভাবে কিস্তি আদায় কার্যক্রম অব্যাহত রেখেছে।

গোপনে সংবাদে পেয়ে মঙ্গলবার দুপুরে শহরের শান্তিনগর এলাকায় অবস্থিত ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ জোন অফিসে অভিযান চালিয়ে ম্যানেজার ওয়াকিল আহম্মেদসহ ১৪ জন মাঠকর্মীকে আটক করা হয় এবং তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

আটকরা ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ স্বীকার করলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আটক ১৫ জনের প্রত্যেককে এক হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং ঠেঙ্গামারার ঠাকুরগাঁও জোন অফিস বন্ধ করে দেয়া হয়।

Wednesday, May 27, 2020

নবাবগঞ্জের মাঝির কান্দায় অটোরিক্সা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ



নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দোহার-ঢাকা রোডে মাঝিরকান্দা নামক এলাকায় মোটরসাইকেল এবং অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজন-সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। মোটরসাইকেলে থাকা ওই তিনজনের বাড়ি দোহার উপজেলার খাড়াকান্দা গ্রামে একজন এবং অন্য দুইজনের বাড়ি ইউসুফপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নবাবগঞ্জ থেকে আসা একটি অটোরিক্সার সাথে দোহার থেকে নবাবগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকলেটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। মোটরসাইকেলে থাকা তিনজন-সহ ইজিবাইকে থাকা বেশ কয়েকজন যাত্রীও আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে আহতের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলার প্যার‌্যাগন হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

দোহারে স 'মিলের মালিক আঃ আলি কে জরুরী তলব - ইউএনও 'র

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা দোহার উপজেলা উত্তর লটাখোলা কবরস্থান সংলগ্ন আবাসিক এলাকায় মেসার্স আব্দুল আলী স মিলের প্রতিষ্ঠান গড়ে উঠেন । এখানে প্রায় ১০/২০ টন ভারী কাঠ চেরাই করা হয় । এধরনের বিশাল গাছ সরবরাহ করা হয় চট্রগ্রাম বন্দর হতে ।
সম্প্রতি করোনা ভাইরাস ক্লান্তিকাল সময় অতিবাহিত হচ্ছেন । এর প্রভাব সারা পৃথিবী জুড়ে লকডাউন চলছেন । বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় । কিন্তু অবাক করার বিষয় যে এ সময়ে কোনো ভিভিআইপি ব্যক্তিরাও জরুরি প্রয়োজন ছাড়া রাস্তা বের হচ্ছেন না । অথচ সেখানে চট্রগ্রাম জেলা থেকে বিশাল বিশাল গাছ ভর্তি ট্রাক কিংবা লড়ি নিয়ে দোহারে প্রবেশ করেন অসাধু ব্যবসায়ীরা । এমনকি লড়ি ট্রাকের সাথে ৭/৮ জন বহিরাগত প্রবেশ করছেন অবাধে , মানছেন না কোভিড -১৯ করোনা ভাইরাস এর কোনো সতর্কতা।


গত শুক্রবার  এই বিষয় নিয়ে গ্রামবাসী সকলে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেন । তাদের দাবি অতি দ্রুত আবাসিক এলাকা হতে স মিলটি অপসারণ করতে হবে । এই স মিলের কারণে গ্রামের প্রতিটি পাকা-আধাপাকা বাড়ি ফাটল ধরেছে বলে দাবি করেন গ্রামবাসী ।

বিশেষ করে মসজিদে এ-নূর মুসল্লিদের ইবাদতের সমস্যা হয় বলে জানান মসজিদের ইমাম । যখন বিশাল আকৃতির বড় গাছ আন-লোড করেন তখন মাটি বিশাল কম্পন সৃষ্টি হয় । ফলে হঠাৎই আতকে উঠেন মুসল্লিগণ । স 'মিলের মালিক মানছেন না কোনো নিরাপত্তা সতর্কতা আইন। যে কাজে ক্রেন ব্যবহার আবশ্যক সেখানে ম্যানুয়াল কাজ চালিয়ে মিল শ্রমিকদের জীবন ফেলে দিচ্ছেন অত্যন্ত ঝুকির মধ্যে।
গ্রামবাসীর  অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সরেজমিনে পরিদর্শন করে মেসার্স আব্দুল আলী স মিলের মালিককে জরুরি তলব করেন । ততক্ষন প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

Sunday, May 24, 2020

শিলাকোঠায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রায়হানের মানবিক খাদ্য বিতরণ

শিলাকোঠায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রায়হানের মানবিক খাদ্য বিতরণ


মুঃ মনিরুল ইসলাম দোহার বাংলার সংবাদ :
দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রায়হান বেপারি নিজ অর্থায়নে তার নিজ এলাকা শিলাকোঠা গ্রামে ১২০টি দরিদ্র পরিবারের মাঝে মানবিক খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আজ ২৪শে মে দুপুর ২:০০মি. নিজ বাড়িতে তিনি এ মানবিক উপহারের আয়োজন করেন।
স্বেচ্ছাসেবক লীগের এ নেতা বাংলার সংবাদ কে জানান, চলমান কোরোনা'র ভয়াবহতায় কর্মহীন মানুষের জীবন যাত্রার মান সচলায়তনের জন্য বর্তমান সরকার স্থানীয় বিত্তশালী ব্যক্তিদের অব্যাহত সহযোগিতার অংশ হিসাবে মানবিক এমন কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন রায়হান বেপারির পিতা সাবেক ইউপি সদস্য জনাব রুপাই বেপারি।

Friday, May 22, 2020

আবার ঈদ উপহার নিয়ে মানুষের দ্বারে - লায়ন আব্দুস সালাম চৌধুরী

আবার ঈদ উপহার নিয়ে মানুষের দ্বারে - লায়ন আব্দুস সালাম চৌধুরী


বাংলার সংবাদ (ঢাকা) দোহারঃ
মধ্যবিত্ত -নিম্নবিত্ত ও অসহায় মানু‌ষের পাশে আবার ঈদের উপহার নিয়ে হাজির হলেন লায়ন আব্দুস সালাম চৌধুরী।
চলমান করোনা প্রাদুর্ভাবে লকডাউনে আটকে পড়া অসহায় মানু‌ষের পাশে দাড়িয়েছেন এই দানবীর, সমাজ সেবক, মানবাধিকার কর্মী সদালাপী হাস্যউজ্জ্বল এই পরউপকারী মানুষ টি। ইতিপূর্বে তার নিজ ইউনিয়ন বিলাশপুর (দোহার) এর পুরো কর্মহীন মানুষ কে ত্রান সামগ্রী সহ নগদ ক্যাশ টাকা দিয়ে চালিয়েছেন। ছিন্নমূল মানুষ কে বেশ কয়েকবার খাইয়েছেন  খিচুড়ি, বিরিয়ানি ।
এবার আবার ঈদ উপহার পৌছে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে যা থাকছে -

(১) পোলাওর চাউল ৩ কেজি (২) মুরগি ১ টি (৩) লাচ্ছা সেমাই ২ প্যাকেট (৪) সাধারণ সেমাই ১ কেজি (৫) চিনি ১ কেজি (৬) নারিকেল ১ পিছ (৭) সয়াবিন তৈল ১ লিটার (৮) প্রাণ UST মিল্ক ১ লিটার (৯) গরম মসল্লা ৫০ টাকার (১০) কিচমিচ ৫০ গ্রাম।

 ঢাকা ও দোহারের  ৩২৫ টি পরিবারের কাছে এ উপহার সামগ্রী পাঠানো হচ্ছে -

Thursday, May 21, 2020

নবাবগঞ্জ  ও দোহারবাসী কে পবিত্র ঈদুল ফিত্‌র  এর শুভেচ্ছা - লাকী আহমেদ


পবিত্র ঈদুল ফিত্‌র এর শুভেচ্ছা জানিয়েছেন নবাবগঞ্জ ও দোহারের দেশ -বিদেশে অবস্থানরত সকল শ্রেণী পেশার মানুষ কে, বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC ঢাকা জেলা দঃ এর সভাপতি এবং চেয়ারম্যান লাকী জাগরণ ফাউন্ডেশন ও নায়লা প্রপার্টিজ , জনাবা লাকী আহমেদ।
ঈদের অগ্রীম শুভেচ্ছা ছাড়াও করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক এবং ঘর থেকে বিনা কারনে বের না হওয়ার আহ্বান জানান। এছাড়া এলাকার যেকোনো  প্রয়োজনে ; যেকোনো  পরিস্থিতিতে, আগেও যেমন দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে ছিলেন এখনো আছেন ও ভবিষ্যতেও তাদের  পাশে থাকার ইচ্ছা ব্যক্ত করেন জনাবা লাকী আহমেদ।   ব্যক্তিগত উদ্যোগে ফাউন্ডেশন এর পক্ষ থেকে   এবং তার জেলা শাখা মানবাধিকার কর্মীদের  নিয়ে সব সময় দেশ ও দেশের মানু‌ষের কল্যাণে কাজ করার  আশ্বাস প্রদান করেন  লাকী আহমেদ । সে সকলের দোয়া প্রার্থী। 

বাংলার সংবাদ এর বিশেষ ঈদ বার্তাঃ
সৌদি প্রবাসী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখার প্রচার সম্পাদক ও দোহার চরকুশাই চর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক জনাব আবুল কাশেম বেপারী। 
দেশ ও দেশের বাইরে থাকা সকল দোহার -নবাবগঞ্জ  বাসীর জন্য পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিত্‌র এর শুভেচ্ছা ছাড়াও করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক এবং ঘর থেকে বিনা কারনে বের না হওয়ার আহ্বান জানান। এছাড়া এলাকার যেকোন প্রয়োজনে ; যেকোন পরিস্থিতিতে, আগেও যেমন সবার পাশে জনসেবামূলক কাজে ছিলেন এখনো আছেন ও ভবিষ্যতেও দেশ এবং মানুষের কল্যাণে  পাশে  থাকার আশ্বাস ব্যক্ত করেন জনাব আবুল কাশেম বেপারী । সে সকলের দোয়া প্রার্থী। 

Wednesday, May 20, 2020

পবিত্র ঈদুল ফিত্‌র এর শুভেচ্ছা জানিয়েছেন সৌদি প্রবাসী - আব্দুস সাত্তার


সৌদি প্রবাসী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখার নির্বাহী সদস্য এবং  জাতীয়তাবাদী দলের দোহার থানা শাখার সাবেক  যুগ্ম সাধারণ  সম্পাদক ও দোহার চরকুশাই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুস সাত্তার -
দেশ ও দেশের বাইরে থাকা সকল দোহার -নবাবগঞ্জ  বাসীর জন্য পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিত্‌র এর শুভেচ্ছা ছাড়াও করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক এবং ঘর থেকে বিনা কারনে বের না হওয়ার আহ্বান জানান। এছাড়া এলাকার যেকোন প্রয়োজনে ; যেকোন পরিস্থিতিতে, আগেও যেমন সবার পাশে জনসেবামূলক কাজে ছিলেন এখনো আছেন ও ভবিষ্যতেও দেশ এবং মানুষের কল্যাণে  পাশে  থাকার আশ্বাস ব্যক্ত করেন জনাব আব্দুস সাত্তার। সে সকলের দোয়া প্রার্থী। 

 Rea es:


শেয়ার করুন 
 দোহার -নবাবগঞ্জ বাসী কে পবিত্র ঈদুল ফিত্‌র এর শুভেচ্ছা - বেলাল সেখ

দোহার -নবাবগঞ্জ বাসী কে পবিত্র ঈদুল ফিত্‌র এর শুভেচ্ছা - বেলাল সেখ


সৌদি প্রবাসী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখার সহ -    আন্তর্জাতিক বিষয়ক  সম্পাদক ও দোহার - জামালচর যুব সমাজের উপদেষ্টা  জনাব বেলাল সেখ -
দেশ ও দেশের বাইরে থাকা সকল দোহার -নবাবগঞ্জ  বাসীর জন্য পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিত্‌র এর শুভেচ্ছা ছাড়াও করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক এবং ঘর থেকে বিনা কারনে বের না হওয়ার আহ্বান জানান। এছাড়া এলাকার যেকোন প্রয়োজনে ; যেকোন পরিস্থিতিতে, আগেও যেমন সবার পাশে জনসেবামূলক কাজে ছিলেন এখনো আছেন ও ভবিষ্যতেও দেশ এবং মানুষের কল্যাণে  পাশে  থাকার আশ্বাস ব্যক্ত করেন জনাব বেলাল সেখ। সে সকলের দোয়া প্রার্থী। 

Tuesday, May 19, 2020

দোহারের কুসুম হাটি ইউনিয়নে ৫০০ পরিবারে মাঝে রাশেদ মোল্লার ঈদ উপহার




রিপোর্ট বাংলার সংবাদ (দোহার প্রতিনিধি):
করোনা ভাইরাসের বিপর্যয়ে সামনে ঈদুল ফিতর উপলক্ষে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে কর্মহীন, হতদরিদ্র ও অসহায় ৫০০ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন তরুন সমাজ সেবক কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. রাশেদ মোল্লা।
১৯মে মঙ্গলবার সকাল থেকে কুসুমহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বাড়ী বাড়ী পৌঁছে দেন তিনি। ঈদ উপহার হিসাবে প্রতিটি পরিবারকে পোলাউর চাউল, সোয়াবিন তেল, লবন, চিনি, লাচ্ছা সেমাই, গুড়া দুধ ও একটি করে সাবান উপহার দেন।
অসহায় কর্মহীন মানুষের পাশে: লাকী আহমেদ

অসহায় কর্মহীন মানুষের পাশে: লাকী আহমেদ



করোনা ভাইরাসের কারণে প্রভাব পড়েছে খেটে খাওয়া নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে। এ মানুষ গুলোর সাহায্যে কাজ করে যাচ্ছে মানবাধিকার কর্মী ঢাকা জেলা দঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সভাপতি ও নায়লা প্রপার্টিজ লিমিটেড এবং লাকী জাগরণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান লাকী আহমেদ। 

এরই ধারাবাহিকতায় রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরের নিজস্ব কার্যালয়ে দরিদ্র অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন নায়লা প্রপার্টিজ লিমিটেড ও লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মানবাধিকার কর্মী  লাকী আহমেদ।
 লাকী আহমেদ বলেন, সাধারন ও খেটে খাওয়া মানুষেরা সবসময় ভালো থাকুক এটাই তার সারা জীবনের স্বপ্ন। জানান, সবসময় পথশিশু, মাদকাসক্ত, নিপীড়িত, নির্যাতিত, দরিদ্র অসহায় মানুষদের পাশে ছিলো নায়লা প্রপার্টিজ লিমিটেড ও লাকী জাগরণ ফাউন্ডেশন। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন লাকী আহমেদ।
বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আহবানও জানান লাকী আহমেদ। করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আরও সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যনীতি মেনে চলারও পরামর্শ দেন নায়লা প্রপার্টিজ লিমিটেড ও লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী  লাকী আহমেদ।

Saturday, May 16, 2020

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী ১ লক্ষ কোটি টাকার ১৮টি প্যাকেজ ঘোষণা করেছেন

নিজস্ব প্রতিনিধি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের সংকটের কারণে দেশের বিভিন্ন খাতে মোট প্রায় ১ লাখ ১ হাজার ১১৭ কোটি টাকার ১৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।
সর্বশেষ ১৮তম উদ্দীপনা প্যাকেজে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে ২ হাজার কোটি টাকার তহবিল প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।
এ পর্যন্ত সব মিলিয়ে মোট ১১ দশমিক ৯০ বিলিয়ন ডলারে ১৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হল, যা দেশের মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।
এই ১৮ টি প্রণোদনা প্যাকেজ ছাড়াও এর আগে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের সংস্থাগুলোর জন্য ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। এর পরে তিনি ক্ষুদ্র (কুটির শিল্প সহ) এবং মাঝারি শিল্পের চলতি মূলধন সরবরাহের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অন্যান্য প্রণোদনা প্যাকেজগুলোর মধ্যে রয়েছে- রফতানিমুখী শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, প্রবর্তিত রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) এর সুবিধাগুলো বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের ১২ হাজার ৭৫০ কোটি টাকা, ৫ হাজার কোটি টাকা প্রাক-শিপমেন্ট ক্রেডিট পুনরায় অর্থ প্রকল্পের জন্য, ১০০ কোটি টাকা, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যে জন্য বিশেষ সম্মানী ভাতা হিসেবে প্রদানের জন্য, ৭৫০ কোটি টাকা স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা এবং ২ হাজার ৫০৩ কোটি টাকার খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরণের এই প্রণোদনা প্যাকেজ।
কৃষিতে ভর্তুকি ৯ হাজার ৫০০ কোটি টাকা, কৃষি পুনঃতফসিল প্রকল্প ৫ হাজার কোটি টাকা। স্বল্প আয়ের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনরায় ফিনান্সিং স্কিম ৩ হাজার কোটি টাকা, ১০ টাকা কেজি চাল বিক্রি বাবদ ২৫১ কোটি টাকা, নির্দিষ্ট কিছু সম্প্রদায়গুলোর মধ্যে নগদ বিতরণ ১ হাজার ২৫৮ কোটি টাকা। ভাতা কর্মসূচির আওতা বৃদ্ধি ৮১১ কোটি টাকার, গৃহহীন মানুষের জন্য ঘর তৈরি ২ হাজার ১৩০ কোটি টাকা। বোরো ধান/চাল ক্রয়ের কার্যক্রম (অতিরিক্ত ২ লাখ টন) ৮৬০ কোটি টাকার এবং কৃষিতে যান্ত্রিকীকরণ ২০০ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

দেশে ৯৩০ জনের মধ্যে করোনাভাইরাস সনাক্ত হয়েছে

দেশে ৯৩০ জনের মধ্যে করোনাভাইরাস সনাক্ত হয়েছে




দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ১৬ জনের। ১৮ই মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেলো ৩১৪ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বাংলাদেশে ২০ হাজার ৯৯৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলো।
এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হলেন ৪,১১৭ জন। মোট ৬,৭৮২ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে।
সারাদেশে নমুনা পরীক্ষা করার ৪১টি কেন্দ্রের ৩৩টি কেন্দ্রের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনে ১০,০০০ নমুনা পরীক্ষার টার্গেট করা হলেও তা এখনও বাস্তবায়ন করা যায়নি।
কর্মকর্তারা বলেছেন, নমুনা সংগ্রহ থেকে শুরু করে লোকবলের সমস্যার কারণে পরীক্ষার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।
বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, বাংলাদেশে এই পরীক্ষা শুরুর পর দুই মাসেও সংখ্যা বাড়াতে না পারলে সংক্রমণের সঠিক পরিস্থিতি বোঝা যাবে না।

Thursday, May 14, 2020

ত্রানের চাল চুরি করায় ডিলারের লাইসেন্স বাতিল

ত্রানের চাল চুরি করায় ডিলারের লাইসেন্স বাতিল

বাগেরহাটের শরণখোলায় সরকার খোলাবাজারে ১০ টাকা কেজির চাল চু’রি করে কা’লোবাজারে বিক্রির অভিযোগে ডিলার তরিকুল ইসলাম তারেকের লাইসেন্স বাতিল করা হয়েছে।

মঙ্গলবার তার লাইসেন্স বাতিল করা হয়েছে শরণখোলা উপজেলা খাদ্য বিভাগ নিশ্চিত করেছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আকতার জানান, গত ৩ এপ্রিল রাতে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন তাফালবাড়ী বাজারের একটি গোডাউন থেকে ১০ টাকা কেজি দরের ১৮ বস্তা চাল উদ্ধার করেন। এসময় গোডাউন মালিক রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আ’ট’ক করা হয়।

পরে শরণখোলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ৪ এপ্রিল ডিলার তারিকুল ইসলাম তারেকসহ আটক রফিকুল ইসলামের নামে শরণখোলা থানায় মা’ম’লা করেন। জব্দকৃত ওই চাল ডিলার তারেকের বলে প্রমাণিত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার তার লাইসেন্স বাতিল করা হয়েছে।

পুনরায় ডিলার নিয়োগ না দেয়া পর্যন্ত পার্শ্ববর্তী ডিলার অতিরিক্ত দায়িত্ব পালন করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আকতার জানান।

কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৬

কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৬


কানাডিয়ান পুলিশের বরাত দিয়ে সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

এ ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে এক নারী পুলিশ সদস্যও রয়েছেন। আহত ও নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) এ হামলা শুরু হলে পোর্টাপিক নগরের বাসিন্দাদের ঘরের দরজা বন্ধ করে নিরাপদে অবস্থান করতে বলা হয়। ১২ ঘণ্টার ধরপাকড় হামলাকারীর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়।

পুলিশ জানায়, হামলাকারীকে পুলিশের একটি গাড়ি চালাতে দেখা গেছে। নোভা স্কশার বিভিন্ন স্থানে মানুষকে লক্ষ্য করে তিনি গুলি ছোড়েন।

বন্দুকহামলায় নিহত নারী পুলিশ হেইডি স্টিভেনসন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) কনস্টেবল। তিনি ২৩ বছর আরসিএমপিতে কাজ করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে নোভা স্কশার প্রিমিয়ার স্টিফেন ম্যাকনেইল বলেন, ‘আমাদের প্রদেশটির ইতিহাসে এটি সবচেয়ে অর্থহীন হিংসাত্মক ঘটনাগুলোর একটি।’

পুলিশ জানায়, অভিযুক্ত বন্দুকধারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। তার বয়স ৫১ বছর। তিনি আরসিএমপির কর্মী নন কিন্তু হামলার সময় ‘খুব সম্ভবত’ এর ইউনিফর্ম পরিহিত ছিলেন।

তবে ওই বন্দুকধারী কীভাবে মারা গেলেন তার বিস্তারিত জানায়নি পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০