Tuesday, November 16, 2021

দোহারে হেরোইনসহ জামালচর গ্রামের সন্ত্রাসী নিরব গ্রেপ্তার

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ০৯:৫৯ অপরাহ্ন
 
সিনিয়র প্রতিবেদক:

ঢাকার দোহার উপজেলার নাগেরকান্দা এলাকা থেকে ২১.২৩ গ্রাম হেরোইনসহ জাহিদুল ইসলাম নিরব নামে এক সন্ত্রাসীকে আটক করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার সকালে দোহার থানার এএসআই নান্টু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিরবের বিরুদ্ধে দোহার থানায় তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন ৬টি মামলা ছাড়াও একাধিক অভিযোগ এবং জিডি রয়েছে।

পুলিশ জানায়, নিরব পুলিশের ভয়ে বিভিন্ন ঝোপ, জঙ্গলে রাত্রীযাপন করতো। তাই তাকে সহজে গ্রেপ্তার করা যেত না। মঙ্গলবার অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দোহার থানার এসআই তারিকুল ইসলাম বাদি হয়ে দোহার থানায় আরেকটি মাদক মামলা করেছে।

সে উপজেলার জামালচর এলাকার নাছির উদ্দিনের ছেলে আওয়ামী নেতা সুরুজ আলম সুরুজ ও রাইপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী ব্যাংকার কবিরের ভাতিজা।
তার গ্রেপ্তারের খবরে এলাকা বাসী মহা খুশী ও স্বস্তির নিঃশ্বাস ফেলছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: