
ঢাকার দোহারে শুক্রবার জামালচর যুব সংগঠনের পক্ষ থেকে আয়কর আইনজীবী মোঃ সাইফুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলার সংবাদ :
ঢাকার দোহার উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও আয়কর আইনজীবী মোঃ সাইফুল ইসলাম খানকে দোহার উপজেলার জামালচর যুব সংগঠনের পক্ষ থেকে শুক্রবার ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয় সংগঠনের স্থায়ী কার্যালয়ে।
এসময় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাইফুল ইসলাম আমাদের দোহার উপজেলার প্রান্তিক জনপদের অসহায় হতদরিদ্র পিছিয়ে পড়া মানুষগুলোকে বেঁচে থাকার স্বপ্ন দেখান। চর অঞ্চলের মানুষ যখনই কোন সমস্যা বা বিপদে পড়ে তার সাথে যোগাযোগ করেন তিনি চেষ্টা করেন তাদের পাশে দাঁড়াতে। ফলে সাধারণ মানুষের সাথে তার গড়ে উঠেছে নিবিড় সর্ম্পক।
‘যারা ভালো কাজ করে আমাদের সমাজে বর্তমান সময়ে তাদের স্বীকৃতি দেওয়া হয় না। তাদের যথাযথ মূল্যায়নও করা হয় না। বিশ্বায়নের যুগে এ কারণে আমরা পৃথিবীর কাছে ছোট হয়ে যাচ্ছি। আমাদের এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে ভাল কাজকে মূল্যায়ন করার মাধ্যমে। তাই আমরা জামালচর যুব সংগঠনের পক্ষ থেকে আয়কর আইনজীবী মোঃ সাইফুল ইসলাম খানকে তার ভাল কাজের স্বীকৃতি দিতে তাকে আমাদের সংগঠনের উপদেষ্টা মনোনিত করেছি ও ফুলেল শুভেচ্ছা ও সংবধনা প্রদান করে ভাল কাজে সাথে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত অনুষ্ঠানের আয়োজক ও উদ্যোগতা শিপন মাহমুদ বলেন, মোঃ সাইফুল ইসলাম খান ২০০১ সালে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বান্দুরা হলিক্রশ স্কুল থেকে এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে, ব্যাণিজ্য বিভাগে প্রথম স্থান অধিকার করেন। এরপর সেন্ট যোসেফ কলেজ থেকে সর্ব্বোচ রেজাল্ট করেন। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অর্নাস মাস্টার্স শেষ করেন। এরপর দেশের শীর্ষ স্থান অধিকারি ফার্ম একনাবিন থেকে সিএ সম্পূর্ণ করেন। ২০১২ সালে রাজস্ব বোর্ডের একজন আয়কর আইনজীবী হিসেবে তালিকা ভুক্ত হন। এল.এল,বি শেষ করে আইন পেশার সাথে যুক্ত হন। বর্তমান দেশে একটি প্রথম শ্রেণির সুনামধন্য কোম্পানি’র ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা কমিটির অন্যতম সদস্য হিসেবে মানবিক কাজে মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি চঞ্চল খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মাহবুরে সঞ্চাচলনায় এসময় জামালচর যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

0 coment rios: