Monday, June 22, 2020

নবাবগঞ্জ উপজেলায় মাস্ক পরিধান বাধ্যতামূলক!

নবাবগঞ্জ উপজেলায় মাস্ক পরিধান বাধ্যতামূলক!

বাংলার সংবাদ : ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় দুপুর ২টার পর থেকে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ও শপিংমল এবং বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে এবং বাড়ির বাহিরে বের হলে মাস্ক পরিধান বাধ্যতা মূলক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এক গুরুত্বপূর্ন বৈঠকে এই সিদ্ধান্তে নেওয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় তিনি জানান, ইতোপূর্বে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। নবাবগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা । আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হই তাহলে মহামারী করোনা থেকে আমরা কেউই মুক্তি পাবো না। তিনি আরোও জানান, শুক্রবার থেকে উপজেলার সকল ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান দুপুর ২টা থেকে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়ির বাহিরে বের হলেই মাস্ক পরিধান বাধ্যতা মূলক করা হয়েছে। যদি কেউ এ নির্দেশনা অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমি নবাবগঞ্জ উপজেলা বাসীকে অনুরোধ করছি আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন এবং আপনি সহ আপনার পরিবার ও রাষ্ট্রকে নিরাপদ রাখুন।

Leave a Reply

Saturday, June 20, 2020

দোহারে আয়কর আইনজীবী মোঃ সাইফুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান

দোহারে আয়কর আইনজীবী মোঃ সাইফুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান



ঢাকার দোহারে শুক্রবার জামালচর যুব সংগঠনের পক্ষ থেকে আয়কর আইনজীবী মোঃ সাইফুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলার সংবাদ :
ঢাকার দোহার উপজেলার কৃতি সন্তান  বিশিষ্ট সমাজ সেবক ও  আয়কর আইনজীবী মোঃ সাইফুল ইসলাম খানকে দোহার উপজেলার  জামালচর যুব সংগঠনের পক্ষ থেকে  শুক্রবার  ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয় সংগঠনের স্থায়ী কার্যালয়ে।
এসময় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাইফুল ইসলাম  আমাদের দোহার উপজেলার প্রান্তিক জনপদের   অসহায় হতদরিদ্র  পিছিয়ে পড়া  মানুষগুলোকে বেঁচে থাকার  স্বপ্ন দেখান। চর অঞ্চলের  মানুষ যখনই কোন সমস্যা বা বিপদে পড়ে তার সাথে যোগাযোগ করেন তিনি চেষ্টা করেন তাদের  পাশে দাঁড়াতে। ফলে সাধারণ মানুষের সাথে তার গড়ে উঠেছে নিবিড় সর্ম্পক।
‘যারা ভালো কাজ করে আমাদের সমাজে বর্তমান সময়ে তাদের স্বীকৃতি দেওয়া হয় না। তাদের যথাযথ মূল্যায়নও করা হয় না। বিশ্বায়নের যুগে এ কারণে আমরা পৃথিবীর কাছে ছোট হয়ে যাচ্ছি। আমাদের এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে ভাল কাজকে মূল্যায়ন করার মাধ্যমে। তাই আমরা জামালচর যুব সংগঠনের পক্ষ থেকে  আয়কর আইনজীবী মোঃ সাইফুল ইসলাম খানকে তার ভাল কাজের স্বীকৃতি দিতে তাকে আমাদের সংগঠনের উপদেষ্টা  মনোনিত করেছি ও ফুলেল শুভেচ্ছা ও সংবধনা প্রদান করে  ভাল কাজে  সাথে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত  অনুষ্ঠানের আয়োজক  ও উদ্যোগতা শিপন মাহমুদ বলেন, মোঃ সাইফুল ইসলাম খান ২০০১ সালে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  বান্দুরা হলিক্রশ স্কুল থেকে এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে, ব্যাণিজ্য বিভাগে প্রথম স্থান অধিকার করেন। এরপর সেন্ট যোসেফ  কলেজ থেকে সর্ব্বোচ রেজাল্ট করেন। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অর্নাস মাস্টার্স শেষ করেন। এরপর দেশের শীর্ষ স্থান অধিকারি ফার্ম একনাবিন থেকে  সিএ সম্পূর্ণ করেন। ২০১২ সালে রাজস্ব  বোর্ডের একজন আয়কর আইনজীবী হিসেবে তালিকা ভুক্ত হন। এল.এল,বি শেষ করে আইন পেশার সাথে যুক্ত হন। বর্তমান দেশে একটি  প্রথম শ্রেণির সুনামধন্য কোম্পানি’র ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা কমিটির  অন্যতম সদস্য হিসেবে মানবিক কাজে  মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি চঞ্চল খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মাহবুরে সঞ্চাচলনায় এসময় জামালচর যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ 
০0দিন.০0ঘণ্টা.০0মিনিট.০0সেকেন্ড.

Thursday, June 4, 2020

সব রকমের তামাক ও সিগারেট নিষিদ্ধ

সব রকমের তামাক ও সিগারেট নিষিদ্ধ


দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবয় পর্যায়ের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সব তামাক কোম্পানির উৎপাদন, সরবরাহ, বিপণন ও তামাকপাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

তামাক পণ্য বলতে সব ধরনের সিগারেট, বিড়ি, জর্দা, গুল, তামাক পাতা, তামাক ডাঁটা ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে।

মঙ্গলবার (১৮ মে) এই বিভাগের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী যুগ্ম-সচিব মো. খায়রুল আলম শেখ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের তামাক কোম্পানিগুলোকে উৎপাদন, সরবরাহ ও বিপণন করার জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক বিশেষ অনুমতিপত্র প্রত্যাহার করার কথাও জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাককে কোভিড-১৯ সংক্রমণ সহায়ক হিসেবে চিহ্নিত করে এর ব্যবহার নিরুৎসাহিত করার কথা বলছে। ধূমপানের কারণে শ্বাসতন্ত্রের নানাবিধ সংক্রমণ এবং কাশিজনিত রোগ তীব্র হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাধিক গবেষণা পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জানিয়েছে, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের কোভিড-১৯ সংক্রমণে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও গবেষণা দেখা গেছে, কোভিড-১৯-এ আক্রান্ত ধূমপায়ীর মৃত্যুঝুঁকিও ১৪ গুণ বেশি। কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাময়িকভাবে সিগারেট ও তামাকজাত পণ্য ক্রয়-বিক্রয়, সীসা বার, উন্মুক্ত স্থানে পানের পিক ফেলার মতো বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও কোভিড-১৯ ভয়াবহ আকার ধারণ করেছে।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সরকার কোভিড-১৯ মোকাবিলায় বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবা বিভাগ ক্রমবর্ধমান কোডিড-১৯ রোগ প্রতিরোধে, শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশের তামাক কোম্পানিগুলোকে উৎপাদন, সরবরাহ ও বিপণন করার জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক বিশেষ অনুমতিপত্র প্রদান করা পরিস্থিতিকে জটিল করে তুলছে। জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাস করতে প্রণীত সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এ সংক্রামক রোগের বিস্তার রোধে বাজার, গণজমায়েত সাময়িকভাবে বন্ধ, দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অনা স্থানে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তামাক কোম্পানিগুলো শিল্প মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনার অজুহাতে এ আইন লঙ্ঘন করে চলেছে।

এ কারণে কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি কমানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ পড়ার প্রত্যয় এগিয়ে নিতে সব তামাক কোম্পানির উৎপাদন, সরবরাহ, বিপণন ও তামাকপাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়ে এ ব্যাপারে চিঠিতে শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করা হয়।

Monday, June 1, 2020

নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীকে দেবর কর্তৃক যৌন নির্যাতন ও হত্যা চেস্টা , মানবাধিকার কমিশন এর প্রচেষ্টায় অবশেষে থানায় মামলা

নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীকে দেবর কর্তৃক যৌন নির্যাতন ও হত্যা চেস্টা , মানবাধিকার কমিশন এর প্রচেষ্টায় অবশেষে থানায় মামলা


নিজস্ব প্রতিনিধি:ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদ বারুয়াখালীর রতনপুর গ্রামে, দুবাই প্রবাসীর স্ত্রী (৩৬) কে জোর পূর্বক দেবর মো. এবাদত(৪০) এর বিরুদ্ধে, ধর্ষণ ও প্রাণনাশের অভিযোগ উঠেছে। সে ওই গ্রামের কলিমুদ্দিন কালার ছেলে।প্রবাসীর স্ত্রী অন্তঃসত্বা হয়ে পড়লে ধর্ষক এবাদত ২৬ মার্চ তাকে হত্যার চেষ্টা করে। এ ঘটনা জানতে পেরে বারুয়াখালী ইউনিয়নের মহিলা মেম্বার, রোকসানা বেগম গণমাধ্যমকে জানায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।পুলিশ কাছে দেওয়া লিখিত অভিযোগ প্রবাসীর স্ত্রী জানান, তার পাশের ঘরে দেবর এবাদত পরিবার নিয়ে দীর্ঘ দিন যাবত বসবাস করছিলো। গত ১৫ নভেম্বর রাত ৯ টায় এবাদত তার ঘরে প্রবেশ করে ও জোর পূর্বক তার উপর যৌন নির্যাতন চালায়। পরবর্তী সময়ে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধীকার বার যৌন হয়রানি করে বলে জানান তিনি।এলাকাবাসী জানায়, গৃহবধুর স্বজনরা এ ঘটনা জানতে পেরে তাকে ২৬ মার্চ উপজেলার বান্দুরা মর্ডান ক্লিনিক এন্ড ডায়াগননিষ্টক আল্ট্রাস্নোগ্রাম  করায়। তখন তারা জানতে পারে নির্যাতিত নারী, ১৫ সপ্তাহের গর্ভবর্তী।এবাদত অন্তঃসত্বা হওয়ার বিষয়টি জানতে পেরে, ২৬ মার্চ বিকালে গোপনে গৃহবধুকে ডেকে রতনপুর ইছামতি নদীর তীর সংলগ্ন সুনিলের বাগানে নিয়ে যায়। এসময় জোর পূর্বক তার হাত পা বেধে তাকে হত্যার চেষ্টা করে। এসময় প্রবাসীর স্ত্রী তার নিজের প্রাণ বাাঁতে বাধা দিলে, শরীরে বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আশে পাশে থাকা লোকজন এগিয়ে আসলে, ঘটনা স্থল থেকে ধর্ষক এবাদত দৌড়ে ইছমতি নদীতে ঝাপিয়ে পড়ে অন্য স্থানে পালিয়ে যায়।করোনা ভাইরাসের মহামারীর কারনে গণপরিবহন বন্ধ থাকায়, সে বিষয়টি ওই সময় থানা পুলিশকে জানালেও সঠিক তদন্ত ও আইনি পদক্ষেপের অভাবে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি তদন্ত কর্মকর্তা ও বারুয়াখালি ফারি ইনচার্জ উপ পরিদর্শক,  বলে জানায় ধর্ষিতা নারী ও তার স্বজনরা। অবশেষে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখার তত্ত্বাবধানে ও দোহার সার্কেল এএসপি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম স্যারের বিশেষ সহায়তায় মামলাটি নবাবগঞ্জ থানায় রেকর্ড হয়।এবিষয়ে দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার(এএসপি) ইঃ জহিরুল ইসলাম বলেন, পুলিশ আইনগত ব্যাবস্থা গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন