Friday, May 22, 2020

আবার ঈদ উপহার নিয়ে মানুষের দ্বারে - লায়ন আব্দুস সালাম চৌধুরী


বাংলার সংবাদ (ঢাকা) দোহারঃ
মধ্যবিত্ত -নিম্নবিত্ত ও অসহায় মানু‌ষের পাশে আবার ঈদের উপহার নিয়ে হাজির হলেন লায়ন আব্দুস সালাম চৌধুরী।
চলমান করোনা প্রাদুর্ভাবে লকডাউনে আটকে পড়া অসহায় মানু‌ষের পাশে দাড়িয়েছেন এই দানবীর, সমাজ সেবক, মানবাধিকার কর্মী সদালাপী হাস্যউজ্জ্বল এই পরউপকারী মানুষ টি। ইতিপূর্বে তার নিজ ইউনিয়ন বিলাশপুর (দোহার) এর পুরো কর্মহীন মানুষ কে ত্রান সামগ্রী সহ নগদ ক্যাশ টাকা দিয়ে চালিয়েছেন। ছিন্নমূল মানুষ কে বেশ কয়েকবার খাইয়েছেন  খিচুড়ি, বিরিয়ানি ।
এবার আবার ঈদ উপহার পৌছে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে যা থাকছে -

(১) পোলাওর চাউল ৩ কেজি (২) মুরগি ১ টি (৩) লাচ্ছা সেমাই ২ প্যাকেট (৪) সাধারণ সেমাই ১ কেজি (৫) চিনি ১ কেজি (৬) নারিকেল ১ পিছ (৭) সয়াবিন তৈল ১ লিটার (৮) প্রাণ UST মিল্ক ১ লিটার (৯) গরম মসল্লা ৫০ টাকার (১০) কিচমিচ ৫০ গ্রাম।

 ঢাকা ও দোহারের  ৩২৫ টি পরিবারের কাছে এ উপহার সামগ্রী পাঠানো হচ্ছে -

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: