সর্বশেষ

Thursday, April 21, 2022

নুরুল খান ওরফে ক্লিক নুরু চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক (দোহার)

ঢাকার দোহার উপজেলার নুরুল ইসলাম খান উরফে ক্লিকবাজ  নুরু কে চেক জালিয়াতির মামলায়   দোহার থানা পুলিশ   বৃহস্পতিবার ভোরে তার নিজ বাড়ি থেকে  গ্রেফপ্তার করেছে ।

নুরু উপজেলার চরকুশাই এলাকার বাসিন্দা ।   বিষয়টি দোহার  থানার উপ-পরিদর্শক ( এস,আই) মো. সাদেকুজ্জামান বিষয়টি নিশ্চত করেছেন ।  ২০০৩  এর (৩৪) ১ ধারা  অনুসারে  তাকে  ছয় মাসের  সাজা  ঘোষনা দেয়  আদালত । যার মামলা নং ৩৭৩/ ২০  তারিখ  ২৭-১০-২১ । গ্রেফপ্তারকৃত নুরুল ইসলাম খান উরফে ভেজাইল্লা নুরু  ওই গ্রামের উসমান গনি খানের ছেলে । 

উল্লেখ্য যে , নুরুল ইসলাম খান  নুরু দোহার উপজেলায় ভেজাইল্লা নুরু খ ক্লিকবাজ নুরু হিসেবে ব্যাপক পরিচিত। তিনি বিভিন্ন সময় মাটি,বালু উত্তোলনসহ  নানা ধরনের অপকর্ম  করেন বলে  স্থানীয়রা তাকে ভেজাইল্লা নুরু , বালু ও ভূমি দস্যু  হিসেবে  চিনে থাকেন । 
তার এই গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসী খুবই আনন্দিত।

Monday, April 4, 2022

প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে গনধর্ষন, প্রেমিক আটক

ঢাকার দোহার উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রেমিককে গ্রেফতার করে দুইদিনের হেফাজতে এনেছে পুলিশ।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার ওসি (তদন্ত) মো. আজহারুল ইসলাম।

গ্রেপ্তার বাবুল মাঝি (২৫) উপজেলার বড় রামনাথপুর এলাকার বাদশা মাঝির ছেলে।

মামলার বরাত দিয়ে ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগী ১৬ বছরের ওই কিশোরীর সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। এ সুবাদে তারা বিভিন্ন সময় মুঠোফোনে কথা বলতো ও দেখা করতো। গত ৩০ মার্চ (বুধবার) রাতে কিশোরী প্রেমিকাকে ফোন করে উপজেলার চান্দার বিল সেতুর উপরে দেখা করতে বলে বাবুল মাঝি।

তার কথামতো ওই কিশোরী দেখা করতে সেতুতে আসলে রাত আনুমানিক ১০টার পরে বাবুলের বন্ধু একই এলাকার বিল্লাল চোকদারের ছেলে শামীম চোকদার (২৪) ও ছোট রামনাথপুর এলাকার মুসলেম শিকদারের ছেলে আবু কালাম (২৩) উপস্থিত হলে বাবুল তার দুই বন্ধুকে তার প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরে তারা তিনজন তাদের পরিকল্পনা মতো ওই কিশোরীকে সেতু থেকে জোরপূর্বক পাশের নির্জন আবাদি জমিতে নিয়ে প্রথমে শামীম পরে আবু কালাম ধর্ষণ করে। এরপর বাবুলও ধর্ষণের চেষ্টা চালালে ওই কিশোরী বেশি অসুস্থ হয়ে পড়ায় বাবুল তাকে তার বাড়িতে নিয়ে যায়।

পরের দিন সকালে কিশোরী তাদের বাড়িতে ফিরে গিয়ে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে ও প্রাথমিক চিকিৎসা নেয়। পরে মায়ের পরামর্শে শনিবার রাত ১২টার পরে ভুক্তভোগী ওই কিশোরী ওই তিনজনকে আসামি করে দোহার থানায় মামলা করে। মামলার সময় রাত ১২টার পর হওয়ায় আমরা রোববার ধরেছি।

মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে মামলার ১নং আসামি বাবুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তিনদিনের রিমান্ড চেয়ে রোববার সকালে আদালতে পাঠালে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জর করলে তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পর থেকেই অপর ওই দুই আসামি পলাতক থাকায় এখনও তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়াও ভুক্তভোগী ওই কিশোরীকে মডিকেল পরিক্ষার জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি (তদন্ত) আজহারুল।

Tuesday, November 16, 2021

দোহারে হেরোইনসহ জামালচর গ্রামের সন্ত্রাসী নিরব গ্রেপ্তার

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ০৯:৫৯ অপরাহ্ন
 
সিনিয়র প্রতিবেদক:

ঢাকার দোহার উপজেলার নাগেরকান্দা এলাকা থেকে ২১.২৩ গ্রাম হেরোইনসহ জাহিদুল ইসলাম নিরব নামে এক সন্ত্রাসীকে আটক করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার সকালে দোহার থানার এএসআই নান্টু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিরবের বিরুদ্ধে দোহার থানায় তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন ৬টি মামলা ছাড়াও একাধিক অভিযোগ এবং জিডি রয়েছে।

পুলিশ জানায়, নিরব পুলিশের ভয়ে বিভিন্ন ঝোপ, জঙ্গলে রাত্রীযাপন করতো। তাই তাকে সহজে গ্রেপ্তার করা যেত না। মঙ্গলবার অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দোহার থানার এসআই তারিকুল ইসলাম বাদি হয়ে দোহার থানায় আরেকটি মাদক মামলা করেছে।

সে উপজেলার জামালচর এলাকার নাছির উদ্দিনের ছেলে আওয়ামী নেতা সুরুজ আলম সুরুজ ও রাইপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী ব্যাংকার কবিরের ভাতিজা।
তার গ্রেপ্তারের খবরে এলাকা বাসী মহা খুশী ও স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

দোহারে ড্রেজারের পাইপের সাথে মটর বাইক হোচট খেয়ে প্রান গেলো কলেজ পড়ুয়া তরুনের

ঢাকার দোহার থানার  বিলাশপুরের সড়কের উপর দিয়ে রাখা ড্রেজার পাইপের সাথে মটর বাইকের ধাক্কা লাগায় আহত হয়ে একজন কলেজ পড়ুয়া  ছাত্রের মৃত্যূ হয়েছে। নিহত রাদিয়াত হোসেন(২২) জয়পাড়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।  রাদিয়াতের বাড়ী বটিয়া গ্রামে, পিতা- আব্দুল জব্বার মাদবর, একজন সিংগাপুর প্রবাসী।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, গত ১৩অক্টোবর বুধবার সন্ধ্যায় বিলাশপুরে বাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে অরক্ষিতভাবে স্থাপন করা ড্রেজার পাইপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত পায় রাদিয়াত হোসেন। তাৎক্ষণিকভাবে দোহার উপজেলা  সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা  হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। ৪ দিন আইসিইউতে থাকার পর ১৭ই অক্টোবর দুপুরে সে ইন্তেকাল করে।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর মাঝে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে ড্রেজার ব্যবসায়ীদের এসব অরক্ষিত এবরো থেবরো এলোমেলো পাইপের কাজে, এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পাইপ গুলো যেনো নিরাপদ সড়কের সাথে  সামঞ্জস্যপূর্ণ থাকে।রাদিয়াতের মতো এরকম অকাল মৃত্যু যেনো আর  আমাদের দেখতে না হয়।

Friday, October 22, 2021

দোহারে ড্রেজার পাইপের সাথে বাইকের ধাক্কা খেয়ে প্রান গেলো রাদিয়াতের

এলাকাবাসীর মাঝে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে ড্রেজার ব্যবসায়ীদের এসব অরক্ষিত এবরো থেবরো এলোমেলো পাইপের কাজে, এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পাইপ গুলো যেনো নিরাপদ সড়কের সাথে  সামঞ্জস্যপূর্ণ থাকে।রাদিয়াতের মতো এরকম অকাল মৃত্যু যেনো আর দেখতে না হয়।