Sunday, September 27, 2020

অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম আর নেই।

অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম আর নেই।


অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই
অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম আর নেই।

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাঁকে আইসিইউতে নেয়া হয়।

বৃহস্পতিবার পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল ছিলো কিন্তু শুক্রবার হঠাৎ তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেয়া হয়।

গেল ৪ঠা সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে, নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

মাহবুবে আলম ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন।

Sunday, September 20, 2020

ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ




সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার আসামি ও টেকনাফ থানার সাবেক (বরখাস্ত) ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির প্রায় ৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ নিয়েছে আদালত। রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুল আলম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন।

গত ২৩ আগস্ট দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন বাদি হয়ে ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে ৪ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৭৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা দায়ের করেন। এসব অর্থের মধ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা ওসি প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন। আর ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন করেছেন।

গত ১৪ সেপ্টেম্বর দুদকের আবেদনের প্রেক্ষিতে প্রদীপের উপস্থিতিতে শুনানির পর এই মামলায় প্রদীপকে গ্রেফতার দেখানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগন দায়রা জজ শেখ আশফাকুল আলম। এরপর রবিবার দুদক অবৈধভাবে অর্জিত তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য আদালতে আবেদন করেন। একই দিন প্রদীপের পক্ষে জামিন, স্বাস্থ্যপরীক্ষা ও কারাগারে তার সাথে আইনজীবীর সাক্ষাতের বিষয়ে ৩টি পৃথক আবেদনের উপর আদালতে শুনানি হয়েছে।

দুদকের আইনজীবী মাহামুদুল হক ইত্তেফাককে বলেন, আদালত প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর করে তার ও স্ত্রী স্থাবর ও অস্থাবর ৪ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৭৯ টাকার অবৈধ সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন। স্বাস্থ্য পরীক্ষা ও কারাগারে তার আইনজীবীর সাক্ষাতের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।’

ওসি প্রদীপ ও তার স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটায় ২ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৭০০ টাকা দামের ৬ তলা একটি বাড়ি। নগরীর পাঁচ থানার পশ্চিম ষোলশহর এলাকায় ১ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৬০০ টাকা দামের জমির উপর ৭ লাখ টাকা দামের সেমিপাকা ঘর। কক্সবাজারের ঝিলংঝা মৌজায় ১২ লাখ ৫ হাজার ১৭৫ টাকার একটি ফ্ল্যাট।

২০১৮ লালে ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করে দুদক। ২০১৯ সালের ৯ এপ্রিল তাদের দুইজনকে ৭ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেন দুদক। ১২ মে দুদক সমন্বিত জেলা কার্যালয় -২ তারা পৃথক সম্পদ বিবরণী দাখিল করেন।

Saturday, September 19, 2020

শারীরিক অবস্থা অনিশ্চিত, হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে না অ্যাটর্নি জেনারেলের

শারীরিক অবস্থা অনিশ্চিত, হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে না অ্যাটর্নি জেনারেলের

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে না। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করে।সূত্র জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তার জ্ঞান স্বাভাবিক রয়েছে। তবে হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে না তাই তার শারীরিক অবস্থা এখনও অনিশ্চিত। কাউকেই তার কাছে যেতে দেওয়া হচ্ছে না।শুক্রবার সকালে অ্যাটর্নি জেনারেলের চেম্বারের জুনিয়র আইনজীবী মাসুদ মিয়া বলেছিলেন, ‘ভোর বেলা স্যারকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে আগের তুলনায় অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।’গত ৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এদিকে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে গত ৩ সেপ্টেম্বর বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে যান জ্যেষ্ঠ আইনজীবী এসএম মুনির। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলদ্বয় (মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির), ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলবৃন্দসহ শতাধিক আইনজীবী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন, ড. বশির উল্লাহ, গিয়াস উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান মনিরসহ অন্যান্য আইনজীবীরা।

Wednesday, September 9, 2020

শিশু জিনিয়া কে অপহরণকারীর পরিচয় জানা গেলো। কে এই লোপা তালুকদার?

শিশু জিনিয়া কে অপহরণকারীর পরিচয় জানা গেলো। কে এই লোপা তালুকদার?


ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা জিনিয়াকে (৯) ফুচকা খাইয়ে ও ঘোরাঘুরি করিয়ে অপহরণ করা হয়। ওই ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
সোমবার রাত ১টা দশ মিনিটে মিনিটে নারায়নগঞ্জ জেলা ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম জিনিয়াকে উদ্ধারসহ অপহরণকারী লোপা তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
কিন্তু কে এই লোপা তালুকদার? অনেকেরই পরিচিত এই লোপা। সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ছবি রয়েছে এই লোপা তালুকদারের। মন্ত্রী এমপি, এমনকী খোদ প্রধানমন্ত্রীর সঙ্গেও ছবি তুলে ফেলেছেন। তাই অনেকেই ‘লোপা’কে রিজেন্ট গ্রুপের সাহেদের ‘লেডি ভার্সন’ বলছেন।
লোপা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও জাতীয় প্রেসক্লাব এলাকায় পরিচিত মুখ। অনেক বড় বড় সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেন। সোশ্যাল নেট ওয়ার্কের মাধ্যমে ছবিসহ এসব খবর এখন ভেসে বেড়াচ্ছে। লোপা ফেসবুকেও সক্রিয়। তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখাগেছে, তার পরিচয়ের বহর। লেখা রয়েছে অগ্নি টিভির ম্যানেজিং ডিরেক্টর, আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র রিপোর্টার নবচেতনা, সিনিয়র রিপোর্টার, সিনিয়র ক্রাইম রিপোর্টার মোহনা টিভি, ডিরেক্টর শীর্ষ টিভি, ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক শীর্ষ সমাচার, বাংলাদেশ কবি পরিষদের কবি।
লোপা নিজেকে একজন সিনিয়র সাংবাদিক এবং আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। একজন নেটিজেন বলছেন, ‘অথচ এই নারীর নামে হত্যা, অপহরণ, মানব পাচারসহ বেশ কিছু মামলা ছিলো। কিন্তু এসব থাকা স্বত্বেও সে অবাধে সব জায়গায় বিচরণ করেছে। এরকম লোপা আছে সারা দেশজুরে। এদের দমাতে না পারলে যে পচন ধরেছে তা ভবিষ্যতে কোনও কিছু দিয়ে থামানো যাবে না। তাই শুদ্ধি অভিযানটা শুরু করা দরকার সমাজের সর্বত্র।’
সূত্রঃ কালের কণ্ঠ
ছাত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের অশ্লীল ফোনালাপ ফাঁস

ছাত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের অশ্লীল ফোনালাপ ফাঁস


সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের সঙ্গে একই প্রতিষ্ঠানের এক ছাত্রীর অশ্লীল ফোনালাপ ফাঁস হয়েছে। এ সংক্রান্ত ২৬ মিনিট ৩২ সেকেন্ডের একটি ফোনালাপ জাগো নিউজের হাতে এসেছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে এ ফোনালাপ পাওয়া যায়। ফোনালাপে শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলেন এবং অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন রেজিস্ট্রার। ফোনালাপ ফাঁসের পর বিশ্ববিদ্যালয়ে তোলপাড় শুরু হয়েছে।
বিজ্ঞাপন
ছাত্রীকে অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়ে ফোনালাপে রেজিস্ট্রার বলেন, ‘যুবক-যুবতী যখন একসঙ্গে থাকে, তখন কি হয় তুমি বোঝো না? ভালোবাসা গভীর হয়। একটা আত্মা আরেকটা আত্মার সঙ্গে মিশে যায়। সে সুখ স্বর্গীয় সুখ, যেটা কিনতে বা খেতে পাওয়া যায় না।’
বিজ্ঞাপন
ফোনালাপে রেজিস্ট্রার আরও বলেন, ‘আমার সঙ্গে কবে যাবা? আগামী অক্টোবর মাসের ৬-৭ তারিখে। আমরা সকালে যাব, বিকেলে ফিরে আসব। আমার গাড়ি আছে, সমস্যা হবে না।’
এছাড়া ফোনালাপে রেজিস্ট্রার ওই ছাত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়ে এমন কিছু কথা বলেছেন, যা প্রকাশযোগ্য নয়। এজন্য পুরো কথোপকথন প্রকাশ করেনি জাগো নিউজ।
এমন ফোনালাপের বিষয়ে নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. নজরুল ইসলাম রলিফ বলেন, ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের সঙ্গে আলোচনায় বসব আমরা। আমরা তাদের সিদ্ধান্ত সম্পর্কে জানব। যদি সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব না হয় তাহলে আমাদের পক্ষ থেকে বড় ধরনের পদক্ষেপ নেয়া হবে।
এ বিষয়ে জানতে রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরবর্তীতে ফাঁসকৃত ফোনালাপের বিষয়ে জানতে চেয়ে ক্ষুদেবার্তা পাঠালেও কোনো উত্তর দেননি।
একই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) লায়লা পারভীন বানুর সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে কি পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা কি করব, সেটি আপনারা বলে দেবেন নাকি? যা প্রয়োজনীয় তাই করব। আপনার যা ভালো মনে হয়, করেন। এটা নিয়ে বেশি নাক গলানো ঠিক নয়। আমাদের প্রশাসন চালাতে দেন। এসব কাহিনি প্রকাশ করে নিজেদের ঝামেলা বাড়াবেন না। আগে দেখেন আমরা কি ব্যবস্থা নিই।’
গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এ ফোনালাপসহ ওই রেজিস্ট্রারের কীর্তিকলাপ আমাদের জানা আছে। তিনি থাকবেন না, এটা করোনার আগেই সিদ্ধান্ত হয়েছে। করোনা আসায় আর ভিসি বাইরে থাকায় কার্যকর হয়নি। এখন শুধু আদেশ কার্যকরের অপেক্ষা। ওই রেজিস্ট্রারের বিরুদ্ধে অনেক ডকুমেন্ট আছে। তিনি পদে থাকছেন না, এটা নিশ্চিত। আইনি পদক্ষেপ নেয়ার বিষয়েও সব তথ্য-উপাত্ত সংগ্রহ করছি আমরা।
প্রসঙ্গত, ২০১৭ সালে এই রেজিস্ট্রারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ইউজিসিতে দিয়েছিল একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এর পরিপ্রেক্ষিতে তখন তদন্ত কমিটি গঠন করে অভিযোগের বিষয়ে রেজিস্ট্রারের কাছে জবাব চাওয়া হয়। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানায় ইউজিসি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষক রেজিস্ট্রার কর্তৃক নানাভাবে যৌন হয়রানির
সূত্রঃ জাগো নিউজ

Saturday, September 5, 2020

দোহার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সিঃ শিক্ষক তরুন কান্তির চির বিদায়

দোহার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সিঃ শিক্ষক তরুন কান্তির চির বিদায়


ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক বাবু শ্রী তরুণ কান্তি সিকদার(৭০) আর আমাদের মাঝে নেই। শনিবার সকালে তিনি মারা গেছেন। তার ছেলে শ্রী সুব্রত সিকদার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন। তরুণ কান্তি সিকদার দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায়। তার মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার কমিশন -  BHRC  ঢাকা জেলা দঃ

এর জেনারেল সেক্রেটারী হাজী নাছির উদ্দিন পল্লব গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেন।

Friday, September 4, 2020

ঢাকা -বান্দুরা রোডে বাস - সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা -বান্দুরা রোডে বাস - সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত


 ঢাকার নবাবগঞ্জ-বান্দুরা সড়কে সাদাপুর নিষকাইন্দা ব্রিজ সংলগ্ন এলাকায় এন.মল্লিক বাস ও সিএনজি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে৷


সরেজমিনে গিয়ে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে সাদাপুর এলাকায় এন.মল্লিক বাস (ঢাকা মেট্রো- ব ১১-৬৪২০) ও মোহাম্মদপুরগামী সিএনজি সংঘর্ষ হয়। এতে, সিএনজিতে থাকা দুই যাত্রী  উপজেলার পুরান তুইতালের ধর্ম পল্লীর অধিবাসী  বিপুল গমেজ  এবং  সিএনজি ড্রাইভার ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং বিপুল গমেজের স্ত্রী ফ্লোরেন্স তন্দ্রা কস্তা  নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যু হয়৷



বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানা পুলিশের ওসি তদন্ত আসিফ হোসেন। তবে, এন.মল্লিকের ড্রাইভার পলাতক৷

সংবাদটি শেয়ার করুন