Wednesday, August 26, 2020

ঢাকার নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৩ টি মোটরসাইকেলকে আটক করে মামলা

ঢাকার নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৩ টি মোটরসাইকেলকে আটক করে মামলা


ঢাকার নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৩ টি মোটরসাইকেলকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়েছে৷ বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা ফটকের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সড়কে চলাচলরত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ইন্সুইরেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট না থাকায় ৪৩ টি মামলায় মোট ২০৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়৷ এমনকি পরবর্তীর জন্য মোটরসাইকেল চালকদের সতর্ক অবলম্বন করে দেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম ‘ঢাকা সানকে’ জানান, প্রয়োজনীয় কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার না করায় ৪৩ টি মোটরসাইকেলকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দেওয়া হয়েছে৷ আইন সবার জন্য সমান। কেউ আইন অমান্য করে মোটরসাইকেল নিয়ে সড়কে বের হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

সংবাদটি শেয়ার করুন

Saturday, August 15, 2020

ছাত্র - ছাত্রীদের জন্য সুখবর  !

ছাত্র - ছাত্রীদের জন্য সুখবর !

 চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা সংক্ষি’প্ত সিলেবাসেই হবে। সেজন্য তিন ধরনের বিকল্প পরিকল্পনা তৈরি করছেন বিশেষজ্ঞরা। আগামী সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অন্তত ৭০ কার্যদিবসে পাঠদান করা সম্ভব বলে মত তাদের।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বিলম্ব হওয়ার আশ’ঙ্কা রয়েছে। সেজন্য ৫০ ও ৩০ দিন কার্যদিবস ধরে তিন ধরনের সংক্ষি’প্ত সিলেবাস তৈরি হচ্ছে।

জানা গেছে, শিক্ষার এই ‘রিকভারি প্ল্যান’ চূড়ান্ত করতে বুধবার (১২ আগস্ট) এনসিটিবিতে কর্মশালা শুরু হয়েছে। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ কর্মশালা শেষ হবে।

জানা গেছে, ৭০ দিন , ৫০ দিন কিংবা ৩০ দিন সময় পেলে কোন বি’ষয়গুলো পড়াতে হবে, তা নিয়েই তিন পরিকল্পনা। শিক্ষক ও বিশেষজ্ঞরা পাঠ্যবই বিশ্নেষণ করে এ প্রস্তাব তৈরি করছেন। এটি চূড়ান্ত হলে তা শিক্ষা ম’ন্ত্রণালয়ে পাঠানো হবে।

কর্মশালা সূত্রে জানা গেছে, নভেম্বরের মধ্যে স্কুল খোলা সম্ভব হলে সংক্ষি’প্ত সিলেবাস পড়িয়ে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। বর্তমান সিলেবাসের যে অংশ গুরুত্বপূর্ণ তা রেখে বাকিগুলো বাদ দেওয়া হবে। আর ডিসেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অটো পাসের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে।

অন্যদিকে, প্রাথমিকের রিকভারি প্ল্যান তৈরি করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। আর মাধ্যমিকের রিকভারি প্ল্যান তৈরি করছে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বেডু)। সেই পরিকল্পনা চূড়ান্ত করতে এনসিটিবিতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে চূড়ান্ত সি’দ্ধান্ত নেবে শিক্ষা ম’ন্ত্রণালয়। তারা কেবল পরিকল্পনা সাজিয়ে দেবেন। স্কুল খোলার পর কী পড়ানো হবে, তা নিয়েই এ পরিকল্পনা। তারা চাইছেন, ডিসেম্বরের মধ্যে শিক্ষাবর্ষ শেষ করতে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, সংক্ষি’প্ত সিলেবাস করার কারণে গুরুত্বপূর্ণ যেসব অংশ পড়ানো সম্ভব হবে না, তা পরবর্তী শ্রেণিতে অত্যাবশ্যকীয় পাঠ হিসেবে পড়ানো হবে। এতে শিক্ষার্থীদের দক্ষ’তার ঘাটতি হবে না।

গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ অবস্থায় বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট শিক্ষা ম’ন্ত্রণালয়ে ৩৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। তবে এ বি’ষয়ে শিক্ষা ম’ন্ত্রণালয় বলেছে, একাধিক বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। তাই কিছুই এখনও চূড়ান্ত নয়।

সুপারিশগুলোকে শেষ মুহূর্তে যাচাই-বাছাই করে সি’দ্ধান্ত জানাবে স’রকার। বেডু মনে করছে, সেপ্টেম্বরে স্কুল খুললে ১০০ নম্বরের পরীক্ষাই নেওয়া সম্ভব। আর অক্টোবর বা নভেম্বরে খুললে ৫০ নম্বরের পরীক্ষা হতে পারে। সেটি সম্ভব না হলে অটো পাসের মাধ্যমে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে শিক্ষার্থীদের।

Friday, August 7, 2020

১২ কেজি গ্যাসের নির্ধারিত খুচরা মূল্য ৬০০ টাকা। দাম বেশি দেখলে ৯৯৯-এ কল করুন

১২ কেজি গ্যাসের নির্ধারিত খুচরা মূল্য ৬০০ টাকা। দাম বেশি দেখলে ৯৯৯-এ কল করুন

অনলাইন ডেক্স:

বোতলের গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, বন্যার কারণে গ্যাসের চাহিদা বেড়েছে।তাই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে গ্যাস ব্যবসায়ীরা গ্যাসের দাম বেশি রাখে। এতো দিন খুচরা বাজারে গ্যাসের দাম ১০০০ টাকার বেশি বা তার আশে পাশে বিক্রি হতো।

কিন্তু সেই সুযোগ এখন আর নেই। কারণ সরকার এই গ্যাসের দাম নির্ধারিত করে দিয়েছে। এই নির্ধারিত দামের থেকে বেশি দাম চাইলে এখন ৯৯৯ এ কল করে আপনার অভিযোগ জানান। পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নিবে।

Sunday, August 2, 2020

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন - মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম খান

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন - মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম খান


ঢাকার দোহার উপজেলা বাসীকে ঈদুল অাযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ঢাকা জেলা দঃ এর নির্বাহি সদস্য ও আয়কর আইনজীবী জনাব সাইফুল ইসলাম খান।

তিনি তার শুভেচ্ছা বাণীতে বলেন, ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। করোনার এই মহামারীতে আসুন আমরা সবাই সরকারি নির্দেশনা মেনে চলি এবং চলমান বর্ষায় সাবধানতা অবলম্বন সহ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করি৷